মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

এক ভিসায় মিলবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে যাওয়ার অনুমতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত— কেবল একটি টুরিস্ট ভিসা থাকলেই যাওয়া যাবে এই ৬ দেশে। এমন ঘোষণাই এসেছে দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)। এই জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, বুধবার দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ৪০তম সম্মেলন ছিল মাস্কাটে। সেখানেই এই ঘোষণা আসে। সংস্থাটির মহাসচিব জাসিম মোহাম্মেদ আল বুদাইবি এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

আরো পড়ুন: ছারপোকা দমনে উচ্চসতর্কতা জারি দ.কোরিয়ায়

ওই বৈঠকে আরও বেশ কয়েকটি ব্যাপারে একমত হয়েছেন উপসাগরীয় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। এর মধ্যে একটি হচ্ছে, ট্রাফিক আইন নিয়ে সদস্য দেশগুলোতে একটি ইলেকট্রিক সিস্টেম চালু করা।

এর আগে গত ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি ঘোষণা দেন, আগামী ২০২৪ সালের মধ্যেই সমন্বিত ভিসা সিস্টেম চালু হয়ে যাবে। সদস্য রাষ্ট্রগুলোর পর্যটন খাত আরও সমৃদ্ধ করতেই এই ভিসার ঘোষণা এল।

এসি/ আই.কে.জে/


ভিসা মধ্যপ্রাচ্যে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250