শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

এফডিসিতে ফেরদৌসকে সংবর্ধনা দেবে চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে অংশ নেবেন ফেরদৌস। তার এমন সাফল্যে নানাভাবেই সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। শুধু তাই নয়, এই সাফল্যে ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ অনেক দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অংশ নেন নিয়মিতই নানা প্রচারণা ও আয়োজনে। এবার তিনি মনোনয়নও পেয়েছেন দলটির হয়ে।

বিজয় দিবসে (১৬ই ডিসেম্বর) বিএফডিসিতেই এই সংবর্ধনা দেওয়া হবে বলে নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি বলেন, ফেরদৌস ভাই আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্যানেলের হয়ে শিল্পী সমিতির নির্বাচন করেছিলেন। আজ তিনি এমপি প্রার্থী হয়েছেন। আশা করি তিনি বিজয়ী হবেন। আমরা শিল্পীরা তার সঙ্গে আছি। প্রচারণা শুরু হলে আমরা প্রচারেও অংশ নেব।

আরো পড়ুন: ‘সিআইডি’র ফ্রেডির শারীরিক অবস্থার উন্নতি

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘনিয়ে আসছে বলে জানান নিপুণ। জানান, আসছে বছর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আগামী নির্বাচনেও অংশ নেবেন উল্লেখ করে নিপুণ বলেন, গতবার আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।

এদিকে ফেরদৌস ছাড়াও ঢাকাই সিনেমার কয়েকজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু তারা দলীয় মনোনয়ন পাননি।

এসি/ আই. কে. জে/


ফেরদৌস শিল্পী সমিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250