শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ‘সাঁতাও’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয়েছিল ‘সাঁতাও’। খন্দকার সুমন পরিচালিত ছবিটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।

আলোচিত এ ছবিটি দেশ-বিদেশে নানাবিধ উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ। 

বুধবার মধ্যরাত থেকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে আমাজন প্রাইম ভিডিওতে ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে।

খন্দকার সুমন বলেন, এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।

আরো পড়ুন: সালমানের ভাই বিয়ে করছেন মেকআপ আর্টিস্টকে

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন ও প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

এসি/ আই.কে.জে/



আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘সাঁতাও’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250