শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

এবার নতুন পরিচয়ে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে দুই যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন গ্রিক গড খ্যাত নায়ক হৃতিক রোশন। ২০০০ সালে মাত্র ২৬ বছর বয়সে ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হৃতিক।

প্রথম সিনেমা মুক্তি পাওয়ার পরেই দর্শক ও অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। অভিনয় তো আছেই, পাশাপাশি সুঠাম চেহারা ও নাচে অনবদ্য দক্ষতা তাকে সব বয়সী দর্শকের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। এখনো সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আজও তারুণ্যে ভরপুর এই তারকা।

সবার প্রিয় এ তারকা অভিনেতা হিসেবে এরই মধ্যে বলিউডে দুই যুগ কাটানোর পর এবার নতুন কিছু শিখতে চান।

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার নেপথ্যের কাজেও মন দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের ভিডিও পরিচালনা করেছেন বলিউডের গ্রিক গড। তার নতুন এ পরিচয়ের কথা জানতে পেরে আনন্দিত ভক্তরা।

নিজের জনপ্রিয়তার কারণে একাধিক সংস্থার মডেল হৃতিক। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনে মডেলিংয়ের চুক্তিও রয়েছে তার। সম্প্রতি এমনই একটি সংস্থার হয়ে তাদের বিজ্ঞাপন পরিচালনা করলেন এ অভিনেতা।

আরো পড়ুন: জাহিদ হাসানের কাছে কেন ক্ষমা চাইলেন মাহফুজ আহমেদ

এ প্রতিষ্ঠানের সঙ্গে গত ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন তিনি। যে বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন, সেই বিজ্ঞাপনের মাধ্যমেই হৃতিকের সঙ্গে ২৫ বছরের পথচলা উদ্‌যাপন করতে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। অন্যদিকে আগামী বছর মুক্তি পাচ্ছে হৃতিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক।

এ সিনেমার প্রথম ঝলক সম্প্রতি মুক্তি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই লুক শেয়ার করেছিলেন অভিনেতা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এ সিনেমা। হৃতিক ভক্তরা এ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন।

এসি/ আই. কে. জে/ 


হৃতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250