মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

এমপি হওয়ার পরদিনই খেলার মাঠে সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গতকাল (রোববার) অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। গত কয়েক সপ্তাহ এই নির্বাচনী কাজে মাগুরায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে নির্বাচন শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব।

আগামী ১৯শে জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সোমবার (৮ই জানুয়ারি) বিকেল ৩টার দিকে মিপুরের ইনডোরে আসেন সাকিব। মূলত বিপিএল অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

আরও পড়ুন: মাগুরায় বিশাল ব্যবধানে জয়ী সাকিব

এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিয়েছেন সাকিব। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন তিনি। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। 

যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

এসকে/

সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খেলার মাঠ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250