মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: রয়টার্স

ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে সরাসরি অংশ নেবে না যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার (২রা মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হলেও তা কেবল ‘প্রতিরক্ষামূলক’ কাজেই সীমাবদ্ধ থাকবে।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’ খবর রয়টার্সের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যদিও তিনি মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে তা কেবল ‘পূর্বনির্ধারিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই’ ব্যবহার করা যাবে। কোনো অবস্থায়ই ব্রিটিশ বাহিনী ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাবে না।

তবে আক্রমণাত্মক হামলায় যোগ না দিলেও মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে লন্ডন। স্টারমার বলেন, ‘আমরা এই অভিযানে সরাসরি অংশ না নিলেও ওই অঞ্চলে আমাদের প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

স্টারমার পার্লামেন্ট মেম্বারদের সতর্ক করে বলেন, খামেনির মৃত্যু ইরানকে এই হামলা চালানো থেকে থামাবে না। তাদের বর্তমান অবস্থান আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর হয়ে উঠেছে। তারা এখন আরও বেশি বেপরোয়া এবং বেসামরিক নাগরিকদের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে।

কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250