সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি

ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত বা ‘লবিং’ করেছে বলে ওঠা অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে দেশটি। তথ্যসূত্র: সৌদি গেজেট।

ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা প্রেসিডেন্টকে বর্তমান নীতির বাইরে অন্য কোনো পদক্ষেপ নিতে প্ররোচিত করিনি।

সৌদি আরবের এই প্রতিক্রিয়া এসেছে মূলত মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। ওই প্রতিবেদনে চারজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে দাবি করা হয়েছিল, ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের প্রচেষ্টার (লবিং) পরই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বড় হুমকির প্রমাণ পায়নি। তবে আঞ্চলিক মিত্রদের (ইসরায়েল ও সৌদি আরব) চাপের মুখেই সামরিক পদক্ষেপের দিকে ঝোঁকেন ট্রাম্প।

সৌদি আরবের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, রিয়াদ দীর্ঘ সময় ধরে আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। সরাসরি সামরিক সংঘাতের দিকে যাওয়ার কোনো প্ররোচনা তারা দেয়নি। বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সংশ্লিষ্ট বিরোধগুলোর রাজনৈতিক সমাধান এবং উত্তেজনা প্রশমনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250