শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এরশাদকে নিয়ে বায়োপিক বানাতে চান বিদিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।

বিদিশা বলেন, আমাদের দেশের ডিরেক্টর ও আর্টিস্টরা এখন অনেক ক্রিয়েটিভ। তারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন। আমার মনে হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেক কিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারব।

তিনি জানান, তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘শত্রুর সঙ্গে বসবাস’ নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। বইটির একটা বড় অংশজুড়ে আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বিদিশা বলেন, আমি চিন্তা-ভাবনা করছি হুসেইন মুহম্মদ এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়।

সম্প্রতি মুক্তি পাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে, সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো অবাক হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন, তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছেন।

তিনি আরও বলেন, এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কী লস করেছেন। মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানো কত কষ্টের।

ওআ/


এরশাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250