রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে : ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ডিপজল সব সময় দেশীয় প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি বন্ধের আন্দোলন করে গেছেন। কিন্তু বিদেশি সিনেমা মুক্তি আটকে রাখা যাচ্ছে না। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৯শে ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। নির্বাচনের পর বিদেশি সিনেমা বন্ধের বিষয়টি নিয়ে আন্দোলনের ডাক দিতে চান ডিপজল।

নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু দর্শক সেভাবে তাকে গ্রহণ করেনি। একটা সময় খলচরিত্রে অভিনয় শুরু করলেন। সঙ্গে সঙ্গে ঢালিউড ইন্ডাস্ট্রি এক ভয়ংকর ভিলেন উপহার পেল।

ডিপজল অভিনীত সিনেমাগুলো অশ্লীলতার দোষে দুষ্ট ছিল। একটা সময় এসে থামলেন ভয়ংকর বিশু। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ শুরু করলেন।

চাচ্চু, দাদিমা, জমিদারসহ অসংখ্য পারিবারিক সিনেমা উপহার দিলেন। এই সিনেমাগুলো ডিপজলের মন্দ মানুষের পরিচিতি সরিয়ে দিলো। কারণ এখন তিনি নায়ক। মন্দ লোকের চরিত্রে আর কাজ করেননি তিনি।

আরো পড়ুন: প্রেমে পড়ার কথা নিজেই জানালেন নার্গিস ফাখরি

দেশে ফিরেই হিন্দি সিনেমার মুক্তি বন্ধের দাবি জানালেন। তিনি বলেন, ‘এই দেশের সিনেমা ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। 

দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।’

ডিপজল আরও বলেন, ‘বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। এতে দেশে সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। 

সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।’

এসি/ আই.কে.জে/


ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250