মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপ খেলতে দলে যোগ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের দুই ম্যাচেই হতাশাজনক পারফর্ম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। তবে এখনও বাকি এক ম্যাচ। ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার সেই ম্যাচে অংশ নেওয়ার আগে তিন দিনের ছুটি পেয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।

চলমান টুর্নামেন্টের মাঝে ছুটি পেয়ে বাংলাদেশে এসেছিলেন সাকিব আল হাসান। বিসিবির দেওয়া সেই ছুটি শেষ করে আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) কলোম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন। 

তবে, একইদিনে মুশফিকুর রহিমের দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে আর পাওয়া হচ্ছেনা। নবজাতক সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন মুশফিক। তাতে সম্মতি জানিয়েছে বিসিবিও। তাই ভারতের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

আর.এইচ/ আই.কে.জে/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250