সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

এসেছে শাকিব খানের ‘প্রিয়তমা’র প্রথম ঝলক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩

#

ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবি: সংগৃহীত

এবছর মুক্তিপ্রাপ্ত ঈদের ছবি ‘লিডার-আমিই বাংলাদেশ’ দিয়ে বাজিমাত করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমার ঘোষণা আসে। হিমেল আশরাফ পরিচালিত এ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল।  (১০ মে) এসেছে এ সিনেমার প্রথম পোস্টার।

ছবিতে দেখা যাছে- লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাসট্যগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।

সেই পোস্টার সামনে আসতেই শাকিব খানের প্রশংসা করছেন অনেকে। আবার জানাচ্ছেন শুভকামনা। 

জানা গেছে, ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস কাজ করে ছবিটির শুটিং করবেন শাকিব খান।

আরো পড়ুন :বাংলাদেশের হলে প্রতিদিন ‘পাঠান’র ১৯৮ শো

নির্মাতা হিমেল আশরাফ জানান, প্রিয়তমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন শাকিব। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে শাকিব ভাই ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিম্যান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে।

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250