মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

এ কেমন শাকিব খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

শাকিব খান - ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খান অভিনীত সিনেমা 'প্রিয়তমা'। হিমেল আশরাফ পরিচালিত সিনেমায় ৮০ বছরের প্রবীণ একটি চরিত্রেও দেখা যাবে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ককে। শাকিব খানের ৮০ বছর বয়স্ক সেই চেহারা মঙ্গলবার প্রকাশিত হয়েছে। তার নতুন এই চেহারা দেখে মুগ্ধ তার ভক্ত-দর্শকরা।

এই সিনেমায় শাকিব খানের আরও কয়েকটি লুক এরইমধ্যে দেখেছেন শাকিব ভক্তরা। কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে শাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সবমিলিয়ে 'প্রিয়তমা' সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের এই সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

এম/আইকেজে 

আরো পড়ুন: আনকাট ছাড়পত্র পেল মাহফুজ-বুবলীর 'প্রহেলিকা'

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250