মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কক্সবাজারে উন্মুক্ত কনসার্টে গাইবেন মমতাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের আয়োজনে কনসার্টে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

আজ শনিবার (২৭ মে) কক্সবাজারে অনুষ্ঠিত হবে এ আয়োজনের সমাপনী কনসার্ট। এরই মধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের এ আয়োজন সফলভাবে শেষ হয়েছে।

উইনরক ইন্টারন্যাশনালের এই মানব পাচারবিরোধী প্রচারণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিতব্য কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় মমতাজ বেগম এবং ব্যান্ড ‘মাদল’।

এ ছাড়াও অনুষ্ঠানে মানব পাচারবিরোধী একটি ‘পট গান’ এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকারবিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে। সবার জন্য উন্মুক্ত কনসার্টটি বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

এর আগে গত ৪ মে খুলনায় এ আয়োজনের উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’। একই ধারাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় অনুষ্ঠিত কনসার্টে ছিলেন চন্দনা মজুমদার ও সন্দীপন। ১০ মে যশোরে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে ‘জলের গান’ ও সন্দীপন। প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

আরো পড়ুন: ঐশ্বরিয়াকে ছাড়াই দুবাইয়ে অভিষেক, কেন?

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডের সহায়তায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে “আশ্বাস” প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে দেশের মানব পাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানব পাচারবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250