মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ *** সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ *** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু

কণ্ঠশিল্পী ন্যান্সির পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও তার ছোট বোন রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল প্রায়ই তাহমিনাকে বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায় তাহমিনা। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসায় কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

আরো পড়ুন: বাংলাদেশে আসছে শাহরুখের ‘পাঠান’, জানা গেলো মুক্তির তারিখ

গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান বাসার আলমারিতে তার দুটি সোনার চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার বাজারমূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

এম/ আই. কে. জে/


 

ন্যান্সি গৃহকর্মী রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250