শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: শুভম সুন্দর —ভীষ্মদেব বাড়ৈ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

কবিতা:শুভম সুন্দর- ভীষ্মদেব বাড়ৈ

শুভম সুন্দর

——ভীষ্মদেব বাড়ৈ 

একটি নৌকাও যখন চলে

মনে হয় জীবন্ত,

পালে হাওয়া দিলে সুখ দোলা দেয়।


নদীর জোয়ার ভাটা

ঢেউয়ের লুটোপুটি

প্রদীপে আলোর সলতে

পাতা ও বাতাসের খেলা

চাঁদের আলো

তারার মিটিমিটি,

ভীষণ জীবন্ত লাগে।


প্রাণ থাকলেই জীবন্ত হয়

এ কথা আমি কখনো মানি না,

প্রাণ থেকেও কেউ সরল নির্জীব, 

কেউ অর্ধমৃত ঘুমিয়ে থাকে,

আবার অপ্রাণীও মনে দোলা দেয়।


আমাকে নাচাতে জানে যে

দোলাতে জানে যে

ভোলাতে জানে যে

সেই তো জীবন।


আমি জীবনে 

সুন্দর দেখি

শুদ্ধতা দেখি

সুখ আর মধুরতা দেখি,

হোক সে নিশ্চল পাহাড়

অথবা চলমান নদী।


তোমার হাতখানিও মাঝে মাঝে তোমার হতে আলাদা আর জীবন্ত হয়ে যায়-

যখন আমাকে ছুঁয়ে দেখো- অতল স্পর্শ দিয়ে,

চোখদুটিও ভিন্ন হয়ে যায়

যখন আমাকেই চোখ দিয়ে দেখো- গভীরতা নিয়ে।


গোলাপকে সবাই উদ্ভিদ বলে

আমি বলি- প্রাণ প্রতিমা, 

আমি বলি- শুভম সুন্দর।

আরো পড়ুন: কবিতা: অপেক্ষাতে দিঠি - নীলিমা শীল

কবিতা ভীষ্মদেব বাড়ৈ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250