শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

কমেছে মুরগির দাম, ডিমও নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

রাজধানীর বাজারে কমেছে মুরগির দাম। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকায় কেনা যাচ্ছে। যা গত সপ্তাহে প্রতি কেজি ২০০ টাকা পর্যন্ত ছিল।

একই সঙ্গে পাকিস্তানি মুরগির দামও কেজিপ্রতি প্রায় ২০ টাকা কমে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। আর সোনালি মুরগির দাম চাওয়া হচ্ছিল প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। তবে দরদাম করে আরও ৫-১০ টাকা কমিয়ে কিনছেন অনেকে।

খামার মালিক ও ব্যবসায়ীরা বলছেন, মুরগির সরবরাহ বেড়েছে অন্যদিকে, অবরোধের কারণে কমেছে চাহিদা। এখন সামাজিক অনুষ্ঠান কমে যাওয়ায় মুরগির চাহিদা কমেছে। সে জন্য দাম নিম্নমুখী।

আমদানি শুরু হওয়ার পর থেকে ফার্মের ডিমের দাম এখন নিম্নমুখী। বাজারে ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। তবে পাড়া মহল্লার দোকানে এখনও ১৪০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে প্রতি ডজন ডিম ১৫০ টাকা ছাড়িয়েছিল।

ওআ/

ডিম মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250