বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

কলকাতার মেট্রোরেলে মোশাররফের ‘হুব্বা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১৯শে জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসুর নতুন ছবি ‘হুব্বা’। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। মুক্তির আগে তাই কলকাতাসহ বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে মোশাররফ করিম অভিনীত এই ছবির পোস্টার। বিভিন্ন দেয়াল, গাড়ি, ট্রাম সবখানেই দেখা যাচ্ছে হুব্বার পোস্টার।

কলকাতার মেট্রোরেলও সেজেছে হুব্বা পোস্টার ও ব্যানারে। হুব্বার পোস্টারসহ এরকম একটি মেট্রোরেলের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যায়, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই ‘হুব্বা’ সিনেমার পোস্টার।

আরো পড়ুন: সেলফি তোলার নিয়ম শেখালেন রূপম ইসলাম!

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান। বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করেছেন।

এদিকে সাফটা চুক্তির আওতায় একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘হুব্বা’। ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।

‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

এসি/ আই.কে.জে/


মোশাররফ করিম কলকাতা ‘হুব্বা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250