শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

কলকাতার সিনেমায় নওশাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবিটি হলো অনিক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’। এতে তার চরিত্রের নাম সাবা। নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন।

ফেসবুকে গত ২৪ আগস্ট ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার একটি প্রচারণামূলক পোস্টার শেয়ার দিয়ে নওশাবা লিখেছেন, ‘কলকাতার জন্মদিনে, আমাদের উপহার।’

পোস্টারে নওশাবা ও পশ্চিমবঙ্গের অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্কেচ রয়েছে। দুইজন ওপরের দিকে তাকিয়ে গালে আঙুল রেখে ভাবছেন। তাদের পেছনে একখণ্ড কলকাতার শহর। ট্রাম থেকে শুরু করে গাড়ি, ট্যাক্সি, বাড়ি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখসহ সবই দেখা যাচ্ছে। ১৯৫০ সালের প্রেক্ষাপটে ফেলুদার আবহ থেকে গোয়েন্দা গল্প নিয়ে সাজানো হবে সিনেমাটি। আগামী মাসে দার্জিলিং ও কলকাতায় এর শুটিং হবে।

‘যত কাণ্ড কলকাতাতেই’-এর গল্পও লিখেছেন অনিক দত্ত। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ (২০১২) সাড়া জাগায়। ২০১৪ সালে এটি ‘গ্যাং অব গোস্টস’ নামে হিন্দিতে রিমেক করেন সতীশ কৌশিক।

অনিক দত্ত পরিচালিত সিনেমার তালিকায় আরো আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে ‘আশ্চর্য প্রদীপ’ (২০১৩), মাইকেল মধুসূদন দত্তের কাব্য অবলম্বনে ‘মেঘনাদবধ রহস্য’ (২০১৭), ‘ভবিষ্যতের ভূত’ (২০১৯), রমাপাদা চৌধুরীর ‘ছাদ’ গল্প অবলম্বনে ‘বরুণবাবুর বন্ধু’ (২০১৯) এবং সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’ অবলম্বনে ‘অপরাজিত’ (২০২২)।

ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনের নিবেদনে ২০২৪ সালের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে ‘যত কাণ্ড কলকাতাতেই’। এর সংগীত পরিচালনা করবেন দেবজ্যোতি মিশ্র। সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র। নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন সপ্তর্ষি মজুমদার।

সুচিস্মিতা দাশগুপ্ত অভিনয়শিল্পীদের পোশাক পরিকল্পনা করবেন। শিল্প নির্দেশনা দেবেন আনন্দ আঢ্য। চিত্রগ্রহণ করবেন ইন্দ্রনাথ মারিক। প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবাল হালদার ও ফিরদৌসুল হাসান।

কলকাতায় এর আগে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র একটি সিরিজে অভিনয় করেছেন নওশাবা। এতে ঢাকায় খুন হওয়া একজন ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রীর চরিত্রে দেখা গেছে তাকে।

এদিকে আগামী অক্টোবরে মুক্তি পাবে নওশাবার নতুন সিনেমা ‘মেঘনা কন্যা’। এতে তার সহশিল্পী ইয়ামিন হক ববি, শতাব্দী ওয়াদুদ, ফজলুর রহমান বাবু, মোহাম্মদ বারী, মিলি বাশার, জয়শ্রী কর জয়া, সানজিদা মিলা, উপমাসহ অনেকে।

গ্রামীণ দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। প্রযোজনায় আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স।

আরো পড়ুন: ওমরাহ করতে গিয়ে অঝোরে কাঁদলেন রাখি

গত ১৭ আগস্ট ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় নওশাবার নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। ইয়াছির আল হকের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ ও শাহেদ আলী।

এছাড়া চলতি মাসে মঞ্চনাটকের দল আরশিনগরের নতুন নাটক ‘সিদ্ধার্থ’র টানা তিন দিনের প্রদর্শনীতে অভিনয় করেছেন নওশাবা।

এসি/ওআ/



কলকাতা নওশাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250