শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কানাডার রেস্তোরাঁয় ‘ওয়ান টাইম’ প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রেস্তোরাঁয় প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করতে অনড় রয়েছে কানাডা। সম্প্রতি স্থানীয় একটি আদালত সরকারের এ ধরনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেখানে প্লাস্টিকের স্ট্র, কাঁটাচামচ, ব্যাগ বা বক্স ব্যবহারের অনুমতি দেয়নি সরকার।

২০৩০ সালের মধ্যে কানাডায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে চায় অটোয়া। সেই লক্ষ্যেই গত বছর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করে দেশটির সরকার।

আরো পড়ুন: অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেবে কানাডা

কিন্তু গত নভেম্বরে কানাডীয় আদালতে হোঁচট খায় সেই প্রচেষ্টা। সেই সময় তেল ও রাসায়নিক কোম্পানিগুলোর দায়ের করা এক মামলার শুনানিতে ‘ওয়ান টাইম’ প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক এবং অসাংবিধানিক’বলে রুল জারি করেন আদালত।

কিন্তু তারপরও নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অনড় রয়েছে কানাডীয় সরকার। তাদের হিসাবে, কানাডায় প্রতি বছর প্রায় ৩০ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে শুধু প্লাস্টিক ব্যাগই থাকে ১ হাজার ৫০০ কোটি পিস।

বিপুল এই প্লাস্টিক বর্জ্যের মাত্র ৯ শতাংশ পুনরায় ব্যবহার। ইউরোপের মতো কানাডার সরকারও ২০২৯ সালের মধ্যে এধরণের প্লাস্টিকের পরিমাণ ৯০ শতাংশে নিয়ে যেতে চায়।

কানাডীয় পরিবেশমন্ত্রী স্টিভেন গিলবল্ট এক বিবৃতিতে বলেন, প্লাস্টিক দূষণ সবখানে পৌঁছে গেছে। এটি বন্যপ্রাণীর ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে। কানাডাসহ সারা বিশ্বে প্লাস্টিক দূষণ হচ্ছে।

পরিবেশগত গ্রুপ ওশেনা কানাডার এক সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ কানাডীয় নাগরিক প্লাস্টিক নিষিদ্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেন। কানাডা ছাড়াও আরো অন্তত ৫০টি দেশও প্লাস্টিক দূষণ মোকাবিলায় একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি

এইচআ/  আই.কে.জে


কানাডা নিষিদ্ধ প্লাস্টিত পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250