বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম চিন্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলাবলি করে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি আছে। আমরা গভীরে ঢুকতেছি। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় গড়ে তোলার মাধ্যমেই চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’

আজ শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। সহজলভ্য ও সর্বজনীন করার মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মনমানসিকতা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।’

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার দীর্ঘদিনের দাবির প্রতি একাত্মতা পোষণ করে মন্ত্রী বলেন, ‘আপনারা দোয়া করবেন, যাতে নরসিংদীতে দ্রুত মেডিকেল কলেজ করতে পারি। এ ছাড়া দেশে আরও যেখানে যেখানে দরকার হবে, সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেগুলো চালু হয়নি, সেগুলো যেন দ্রুত চালু হয়, এ জন্য আমরা কাজ করব। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিটের ব্যবস্থা করা হবে।’

পরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি, তাদের প্রতিও আমাদের সমানভাবে দায়ভার রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধিশালী ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সিভিল সার্জন সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250