মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

কানাডার সারে বিক্ষোভ নিয়ে ভিডিও প্রকাশ করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

মার্চ মাসে ঘটে যাওয়া সারে বিক্ষোভ সম্পর্কিত দুইটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে পুলিশ। উল্লেখ্য সারে কানাডার একটি অতি পরিচিত এলাকা। সারে আরসিএমপি (রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) জানায়, ভিডিওগুলো ১৯ মার্চ সন্ধ্যা ৬টার কিছু আগের। ভিডিওতে দেখা যায়, ১৩২তম স্ট্রিটের ৮৫০০ ব্লকে তিনজন লোক বিবাদে জড়িয়ে পড়ে, যা পরবর্তীতে বিক্ষোভের সৃষ্টি করে।

পুলিশ সেখান থেকে একজন আহত ব্যক্তিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রথম ভিডিওতে ২০-৩০ বছরের মাঝামাঝি নীল পাগড়ি পরা এক দক্ষিণ এশীয় ভদ্রলোককে দেখা যায়।

দ্বিতীয় ভিডিওতে কালো পাগড়ি পরা অপর এক দক্ষিণ এশীয় ভদ্রলোককে দেখা যায়। এই ভিডিওতেই সন্দেহভাজন তৃতীয় ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়।

আরো পড়ুন: চলচ্চিত্র নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো জম্মু-কাশ্মির

আরসিএমপি মুখপাত্র সরবজিৎ সংঘ বলেন, আরসিএমপি শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানায়। তবে বেআইনি ও হিংসাত্মক কার্যকলাপ কখনোই সহ্য করবে না।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনও ধরনের পদক্ষেপ নেওয়া সবসময় পুলিশদের পক্ষে সম্ভব হয় না। তবে সমস্ত ধরনের অভিযোগ বিবেচনা করা হচ্ছে এবং হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

১৯ মার্চ তাজ পার্ক কনভেনশন সেন্টারের বাইরে বিক্ষোভের মুখে কানাডায় সফর বাতিল করতে বাধ্য হন ভারতীয় হাইকমিশনার।

 

কানাডা বিক্ষোভ ভিডিও কানাডার পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250