বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

কুমিল্লায় নতুন টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় নতুন বসানো একটি টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, গত রোববার (১৭ই ডিসেম্বর) রাতে লোকজন টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আবুল কালামের বাড়িতে উৎসুক লোকজনের ভিড় লেগেই থাকছে।

বাড়ির মালিক আবুল কালাম জানান, আমার ভাগিনাকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা এখানে ঘর উঠাচ্ছে। আজ সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায় নিজে নিজে অনর্গল পানি পড়ছে। সাথে গ্যাসও বেরুচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাও দাও করে জ্বলতে থাকে।

একই গ্রামের বাসিন্দা আবদুল্লাহ জানান, টিউবওয়েল মিস্ত্রিরা গ্যাস উঠতে দেখে বলেছেন ৫/৭ দিন পর বুঝা যাবে গ্যাসের অবস্থা।

আরো পড়ুন: সিলেটে ১০ নম্বর গ্যাসকূপে তেলের সন্ধান

একই গ্রামের মহিন উদ্দিন বলেন, টিউবওয়েল বসানোর পর আপনাআপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে। রাত হয়ে যাওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী গণমাধ্যমকে জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে/ 

কুমিল্লা গ্যাস টিউবওয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250