বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিলেন গায়ক নকুল কুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

তাৎক্ষণিক জীবনমুখী গান লেখা এবং সেসব গান শক্তিশালী কণ্ঠে গেয়ে অনেক আগেই শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে থাকলেও কয়েক মাস আগেই রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছিলেন এই গায়ক।

এবার এ গায়ক কথা অনুযায়ী রাজনীতিতে যোগও দিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন তিনি।

রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন নকুল কুমার বিশ্বাস। এছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজেও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ ব্যাপারে এ গায়ক সংবাদমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পরে একটা বড় দলের কাছ থেকে ফোন পাই। বলি, কয়েক মাস আগেও ‘ইনটেক’ ছিলাম আমি, এখন ‘টেক’ হয়ে গেছি।

এছাড়া নকুল কুমার বিশ্বাস গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীর গামছা।

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

এসকে/ 


রাজনীতি গায়ক নকুল কুমার বিশ্বাস বঙ্গবীর বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250