মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ক্যাটরিনাকে ভয় পান, স্বীকার করলেন ভিকি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত

২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেড় বছরের বিবাহিত জীবনে একে অপরের অভ্যাস-অনভ্যাসের ব্যাপারে আরও বেশি করে ওয়াকিবহাল হয়েছেন তারা। বোঝাপড়া গভীর হয়েছে তাতে। বিয়ের পরে দুই তারকার সামাজিক মাধ্যমের পেইজ থেকে তাদের সমীকরণ আঁচও করা যায়। বয়সের পার্থক্য যে তাদের প্রেমে অন্তরায় হয়ে দাড়ায়নি, তারও প্রমাণ মিলেছে যুগলের কথাবার্তায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনাকে নিয়ে ভিন্ন কথা জানালেন ভিকি। এখন নাকি একটু বেশিই খুতখুতে হয়ে গিয়েছেন ক্যাটরিনা। সবকিছুতেই নাকি ভিকির ভুল ধরছেন।


ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত

ভিকির কথায়, ‘যদি কোনও ছবিতে কোনও গানে আমাকে নাচতে হয়, তা হলে ও আমার নাচের মহড়ার ভিডিও দেখতে চায়। আর সেই ভিডিও দেখেই আমার হাজারটা খুঁত ধরে। এখানে হাত ঠিক নেই, ওখানে পা ঠিক নেই। আর আমি ঘাবড়ে যাই।’

স্ত্রীর সামনে নাচতে গিয়েও একটু ভয়ই পান তিনি, সহজেই বিষয়টি স্বীকার করে নেন ভিকি। তবে স্ত্রীর সঙ্গে সব ছবি নিয়ে আলোচনা করেন তিনি।

অভিনেতা জানান, কোনও নতুন চিত্রনাট্য হাতে এলেই তা নিয়ে আগে ক্যাটরিনার সঙ্গেই কথা বলেন তিনি। ক্যাটরিনাও নিজের কাজ নির্বাচন করা নিয়ে সবার আগে ভিকির মতামতই নেন। 

আরো পড়ুন: আরেকবার রাজ-পরী

ক্যাটরিনার বলিউড অভিষেক হয়েছিল ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে। এ পর্যন্ত তিনি ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে সুপারহিটের সংখ্যা নেহাত কম নয়। বলা নিষ্প্রয়োজন, মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ক্যাট।

অন্যদিকে মূল চরিত্রের অভিনেতা হিসেবে ভিকির ক্যারিয়ার শুরু হয়েছে ২০১৫ সালে ‘মাসান’ সিনেমার মাধ্যমে। এ পর্যন্ত তাকে দেখা গেছে এক ডজন সিনেমায়। এর মধ্যে রয়েছে ‘উরি’, ‘সাঞ্জু’, ‘রাজি’, ‘সর্দার উধম’-এর মতো প্রশংসিত সিনেমা।

সূত্র- আনন্দবাজার

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250