বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও আবেদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা এখনো অপরিবর্তিতই রয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা এখনও স্বাভাবিক নয়। পেটে পানি বেড়ে যাওয়া, লিভারের জটিলতাসহ কয়েকটি পুরনো রোগ দেখা দিয়েছে। এজন্য বিদেশি নিয়ে চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, লিভার ও কিডনি সমস্যা আরও জটিল হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার চিকিৎসকেরা শঙ্কিত। নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

আর.এইচ / আই.কে.জে/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250