বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

গরমে গরম ছড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরকাড়া ছবি পোস্ট করে আলোচনায় আসেন। এমনিতেই এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’র আইটেম গানে আবেদনময়ী নাচ দিয়ে দর্শকের ঘুম কেড়েছেন ফারিয়া। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ও খোলামেলা ছবি পোস্ট করে সমালোচনারও মুখে পড়েছেন।

গতকাল (৭ জুলাই) দেড়টার দিকে নুসরাত ফারিয়া তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন। ক্যাপশনের ভাবার্থ হচ্ছে, ‘প্রচণ্ড গরমের সমস্যা, তবে আমি গ্রীষ্মকালকে বোঝাতে চাইছি’।

এদিকে নুসরাত ফারিয়া তার ছবি পোস্টের সঙ্গে সঙ্গে তার ফলোয়ার ও ভক্তরা মন্তব্য করতে যেন ঝাঁপিয়ে পড়েন। তবে ইতিবাচক মন্তব্যের চেয়ে নেতিবাচক মন্তব্য বেশি করছেন সবাই।

আরো পড়ুন: ‘আইটেম বয়’ না হলে ‘আইটেম গার্ল’ কেন: নুসরাত ফারিয়া

ফারিয়া ছবিগুলো পোস্ট করেছেন তুরস্ক থেকে। তিনি আগেই জানিয়েছিলেন, ঈদের পর ছুটি কাটাতে তুরস্কে যাবেন, ফেরার পর শুরু করবেন নতুন সিনেমার কাজ।

এম এইচ ডি/

ঢালিউড নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250