সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এই গরমে ঘামের দুর্গন্ধে বিব্রত হন না, এমন মানুষ কমই আছেন। তবে জানেন কি, ঘামে সাধারণত গন্ধ হয় না। ঘামের সঙ্গে যখন ব্যাকটেরিয়া যুক্ত হয়, তখনই সৃষ্টি হয় দুর্গন্ধ।

আমাদের ত্বকে রয়েছে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ ঘামগ্রন্থি। এই গ্রন্থিগুলো ঘাম নিঃসরণ করে। আর এ ঘামের সঙ্গে বাতাসে ভেসে বেড়ানো ব্যাকটেরিয়া জমে ঘামে দুর্গন্ধ তৈরি করে। ত্বকেও লেগে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া। এসব অণুজীব ঘামের লবণ পানির সঙ্গে মিশে সৃষ্টি করে দুর্গন্ধ।  ঘামের দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায় আছে। খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললে এই গরমেও আপনি থাকবেন সতেজ ও ফুরফুরে।যেমন:-

১.  সপ্তাহে অন্তত দুই দিন পানিতে ডেটল বা স্যাভলন মিশিয়ে গোসল করতে হবে। নিমপাতা সেদ্ধ করে অথবা গোলাপের পাপড়ি গোসলের পানিতে মিশিয়ে গোসল করলে ঘামের দুর্গন্ধ দূর হয়। নিমপাতা ত্বকের ব্যাকটেরিয়াসহ বিভিন্ন অণুজীব ধ্বংস করবে। আর গোলাপের পাপড়ি সুন্দর ঘ্রাণ ছড়াবে।

২. বাইরের পোশাক নিয়মিত পরিষ্কার করতে হবে। নিয়মিত সুযোগ না হলে বাসার বাইরে থেকে এসেই কাপড় রৌদ্রে বা বাতাসে মেলে দিতে হবে। মাঝেমধ্যে কাপড় ডেটল বা স্যাভলন দিয়ে পরিষ্কার করতে হবে।

৩. দেহের লোম নিয়মিত পরিষ্কার করতে হবে। লোমের গোড়াতে খুব দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাঁধে। দেহের যেসব স্থানে আলো–বাতাস পৌঁছাতে পারে না, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে।

৪. সালফার জাতীয় খাবার, যেমন পেঁয়াজ, রসুন, লালচে মাংস, কোমল পানীয়, গ্রিল মাংস নিয়মিত খেলে ঘামে তীব্র দুর্গন্ধ হয়। গরমে সহজে হজম হয় এ ধরনের খাবার খেতে হবে। এ ছাড়া নিয়মিত দেড় থেকে দুই লিটার পানি পান করলে দেহের তাপমাত্রার সামঞ্জস্য বজায় থাকবে।

৫. অনেকের হাত ও পায়ের তলা প্রচুর ঘামে। সুযোগ হলে হাত ও পা ধুয়ে ফেলবেন। অন্তর্বাস, মোজা নিয়মিত পরিষ্কার করতে হবে। স্কুল–কলেজ বা কর্মস্থানে নিয়মিত চামড়ার জুতো ব্যবহার করতে হলে মাঝেমধ্যে জুতো রৌদ্রে দিতে হবে। এতে জুতার ভেতরে জমে যাওয়া রোগ জীবাণু মারা যাবে। একই জুতো বারবার ব্যবহার না করে, কয়েক জোড়া জুতো ব্যবহার করতে হবে। 

তবে অতিমাত্রায় দুর্গন্ধযুক্ত ঘাম হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এস/ আই.কে.জে/

ঘাম দুর্গন্ধ গরম ব্যাকটেরিয়া শরীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250