রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

চন্দ্রাভিযানের পথে এবার জাপান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি

ভারতে ও রাশিয়ার পর চাঁদে এবার মিশন শুরু করতে যাচ্ছে জাপান। চলতি সপ্তাহের শেষের দিকে চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাবে দেশটি। এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অভিযান শেষ করেছে ভারত। তবে ব্যর্থ হয়েছে রাশিয়া। 

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২ রকেটটি রোববার (২৭ আগস্ট) সকালে দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করবে। এটি একটি উন্নত ইমেজিং স্যাটেলাইট ও একটি লাইটওয়েট ল্যান্ডার বহন করবে। আশ করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মহাকাশযানটি চাঁদে নামবে।

জাপানের মাহকাশ সংস্থাটির জন্য এ মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এরই মধ্যে বেশ কিছু ব্যর্থতার পর ইমেজ সংকটে পড়েছে সংস্থাটি। গত বছর কয়েকটি অভিযানে ব্যর্থ হয় তারা।

এদিকে গত ২৩ আগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে তারা। চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল। তবে অনাবিষ্কৃতই ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরু।  

ভারতের বিজ্ঞানীরা আশা করছেন, চন্দ্রযান-৩ থেকে শিগগির চাঁদের পৃষ্ঠে একটি রোভার নামানো সম্ভব হবে এবং সেটি পৃথিবীতে ছবি ও ভিডিও পাঠাতে পারবে। যদিও এর কয়েকদিন আগে রাশিয়ার চন্দ্রভিযানটি ব্যর্থ হয়।

এসকে/ 


ভারত জাপান চন্দ্রযান-৩ রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250