মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

চাঁদ উঠেছে, শনিবারই ঈদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবারই (২২ এপ্রিল) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্যাপিত হচ্ছে।  

 এদিকে সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও ঈদ উদ্যাপিত হচ্ছে। সৌদিতে শুক্রবার ঈদ হলেও বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়ে বাংলাদেশের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে শনিবার (২২ এপ্রিল)। এ ছাড়া থাইল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

এম/

আরো পড়ুন:

সৌদিসহ ১৫ দেশে ঈদুল ফিতর উদযাপন

চাঁদ ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250