বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি গঠনের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন দেশের ৫২ জন বিশিষ্ট নাগরিক। তারা পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান এবং গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণমুক্তভাবে কমিটিগুলো পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

আজ সোমবার দেওয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৯ বছর পরও এর মৌলিক ধারাগুলো বাস্তবায়ন হয়নি। ফলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এবং আদিবাসীদের অধিকার নিশ্চিত হয়নি।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের অভ্যুত্থানের পর ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে পাহাড়িরা অন্তত দুবার রক্তক্ষয়ী সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে। এতে অন্তত সাত আদিবাসী নিহত হন। অথচ পার্বত্য চুক্তি অনুযায়ী, মন্ত্রণালয়ের দায়িত্ব স্থানীয় প্রতিনিধির হাতে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।

১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি, স্বরাষ্ট্রসচিবকে সভাপতি করে নির্বাহী কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে পরামর্শক কমিটি গঠন করা হয়।

পরামর্শক কমিটিকে দুই মাসের মধ্যে উন্নয়ন, নিরাপত্তা, সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সুপারিশ দিতে বলা হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে নির্বাহী কমিটি তিন মাসের মধ্যে জাতীয় কর্মকৌশলের খসড়া করবে। জাতীয় কমিটি তা চূড়ান্ত করবে। নির্বাহী কমিটিকে প্রচলিত আইন, চুক্তির শর্ত ও বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, সংস্কার এবং নতুন আইন প্রণয়নের সুপারিশও করতে বলা হয়েছে।

বিশিষ্ট নাগরিকেরা বলেন, এসব উদ্যোগ আশাজনক মনে হলেও এতে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, কমিটিগুলো গোয়েন্দা নিয়ন্ত্রণমুক্তভাবে পুনর্গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, আনু মুহাম্মদ, খুশী কবির, শিরীন পারভিন হক, ইফতেখারুজ্জামান, জেড আই খান পান্না, শহিদুল আলম, শামসুল হুদা, সুমাইয়া খায়ের, সামিনা লুৎফা, জোবাইদা নাসরীন, তাসনিম সিরাজ মাহবুব, খাইরুল চৌধুরী, মাহমুদুল সুমন, ফারহা তানজীম তিতিল, রেহনুমা আহমেদ, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, আবু সাঈদ খান, সাঈদ আহমেদ, মো. নুর খান, আবু আহমেদ ফয়জুল কবির, পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, সায়দিয়া গুলরুখ, ইমতিয়াজ মাহমুদ, মনিন্দ্র কুমার নাথ, রোজিনা বেগম, জাকির হোসেন, সাইদুর রহমান, মো. আলমগীর কবির, সালেহ আহমেদ, হিরণ মিত্র চাকমা, শাহেদ কায়েস, মিঠুন রাকসাম, প্রকাশ বিশ্বাস, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ, মুক্তাশ্রী চাকমা, বিজয় কেতন চাকমা, প্রকৃতি রঞ্জন চাকমা, শিশির চাকমা, ইন্দু লাল চাকমা, নব কুমার চাকমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা, সিদ্ধেশ্বর চাকমা, প্রবৃত্তি কুমার চাকমা, উক্রাচিং মারমা, মংউষা থোয়াই, মংথুইপ্রু বাবুল, তনয়া ম্রো ও প্রসন্ন কুমার চাকমা।

নাগরিক বিবৃতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250