মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

চাল-গমের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল ও গমের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার থেকে প্রভাব পড়তে শুরু করেছে অর্থাৎ দাম কমতে শুরু করেছে। কিন্তু ‘সংকটকালে মন্ত্রী মুখে কুলুপ এঁটে আছেন’ সংবাদমাধ্যমের এমন ভাষা আমাকে মানসিকভাবে আহত করে।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আরো পড়ুন: ৩০ টাকায় চাল কিনতে পারবে কোটি পরিবার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র বলেন, অভিযান সবসময়ই চলবে। সমস্যা থাকবেই, সেই সুযোগে কারসাজি মেনে নেওয়া যায় না। চলতি মাস শেষে ও সামনের মাসের শুরুতে বাজার আরো বোঝা যাবে। কারণ বেশিরভাগ মানুষের বেতন ওই সময়ে হয়। তিনি বলেন, গম মূলত রাশিয়া থেকেই কেনা হয়। রাশিয়ায় অধিকাংশ গম উৎপন্ন হয় মূলত জুন-জুলাইয়ের দিকে। সেক্ষেত্রে আগামী অর্থবছরেই কিনতে হবে, এপ্রিলে প্রস্তুতি শুরু হবে। তবে চাইলে এখনই চাহিদামতো আমাদানি করা যাবে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, চলমান শীতে, বিশেষ করে তীব্র কুয়াশায় বীজতলা নষ্ট হচ্ছে এবং ধান শুকাতে ঝামেলা হচ্ছে। আজ থেকে চালের দাম নিয়ন্ত্রণে ৮ বিভাগে অভিযান চালানো হবে। এ সময় কোনো মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এইচআ/ ওআ

দাম সাধন চন্দ্র মজুমদার কারসাজি রমজান মাস গম-চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250