শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

চীনা মদ্যপানে মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যম কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেশ কয়েকটি মদের বোতল খাওয়া নিয়ে চীনের টিকটক অ্যাপে লাইভ স্ট্রিমিং করার পরই মারা গিয়েছেন একজন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী।

জানা যায়, সানকিয়াঞ্জে বা ব্রাদার থ্রি থাউজেন্ড নামের ঐ ব্যক্তি অন্য একজনের সাথে মদ খাওয়ার প্রতিযোগিতায় নামেন। তিনি বাইজিউ নামের চীনা একটি মদ পান করেন, যাতে স্বাভাবিক এলকোহলের মাত্রা ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ। এর কয়েক ঘন্টা পরেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত সানকিয়াঞ্জের বন্ধু ঝাউ বলেন, ভিডিও শুরুর আগে সানকিয়াঞ্জে কতটুকু মদ খেয়েছিল তিনি তা জানেন না। তবে ভিডিওতে তিনি তিনটি মদের বোতল খেয়ে শেষ করেন।

প্রতিযোগিতা রাত ১টার দিকে শেষ হয়। দুপুর ১টার ভেতরেই সানকিয়াঞ্জে মারা যান। ঝাউ বলেন, এর আগেও সানকিয়াঞ্জে (ওয়াং) এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ওয়াংয়ের ভিডিওটি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে এমন প্রতিযোগিতার ব্যবস্থা বেড়েই চলেছে। ওয়াংয়ের মৃত্যু খুব সম্ভবত এসব স্ট্রিমারদের অস্বাভাবিক জীবনধারা নিয়ে সবাইকেই সচেতন করে তুলবে।

আই কে জে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250