মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

চুঁইয়ে পড়ছে কিয়ারার গ্ল্যামার, ঘুম কাড়লেন ভক্তদের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

যেন মৎস্যকন্যা। প্রখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কিয়ারা আডবাণীর নতুন সাজ তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের। সবুজ পরীর মতো সেজেছেন নতুন বউ। সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রীর নতুন সাজের ভিডিও ইতিমধ্যে ভাইরাল চারদিকে।

ফ্য়াশনের মামলায় যে কাউকে টেক্কা দিতে পারেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি।অভিনেত্রী প্রায়শই সাহসী এবং নতুন অবতারে ধরা দেন। সাম্প্রতিক ম্যাগাজিনের কভারের জন্য নতুন ভিডিও শ্যুটে উষ্ণ মেজাজে ধরা দিয়েছেন কিয়ারা।

ফেমিনা ম্যাগাজিনের কভারের জন্য নতুন হেয়ারকাটে গর্জাস লুকে ধরা দেন অভিনেত্রী। এলোমেলো চুলে ক্যামেরার সামনে একের পর এক পোজ স্ট্রাইক করেছেন কিয়ারা। পান্না সবুজ পোশাকে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শ্যুটের একটি বিটিএস ভিডিও শেয়ার করেছেন কিয়ারা।

ঝলমলে পান্না সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্ট পরে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী। কিয়ারা ভক্তরা অভিনেত্রীকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন। অভিনেত্রীর আকর্ষণীয় লুকের প্রতি কমেন্টে মুগ্ধতা প্রকাশ করেছেন কিয়ারা-ভক্তরা।

আরো পড়ুন: অনেকেই ভাবে মডেলিং মানেই খারাপ কিছু : লিয়ানা লিয়া

সম্প্রতি দোহায় কবির সিং সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে গানে মঞ্চে নাচ পরিবেশ করেছেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয় এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।

গত ফেব্রুয়ারি মাসেই বিয়ের পর্ব সেরেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। তবে বিয়ের পর একবিন্দু ফুরসৎ নেই দুজনেরই কাজ ছেড়ে অন্যদিকে মন দেবার। উল্লেখ্য, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই শুরু প্রেমের।

এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ই ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দুজনেই। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা।


এসি/  আই.কে.জে




গ্ল্যামার কিয়ারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250