শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী

চুরির টাকায় কেনা গহনা নিয়ে বিয়ে, অতঃপর পুলিশের হাতে ধরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চুরির টাকায় কেনা অলংকার নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন মো. লিটন হাওলাদার ইমন (২৫) নামের এক ব্যক্তি। কিন্তু বিধি বাম। বিয়ের আগেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মঙ্গলবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চামকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুইয়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশ।

তার কাছ থেকে চুরি করা টাকার মধ্যে নগদ ১০ হাজার টাকা, চুরির টাকায় কেনা একজোড়া কানের দুল, একটি নাকফুল উদ্ধার করে পুলিশ। এর আগে গত রোববার দিনগত রাতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ডাকাইয়া কলোনির রনি স্টোর নামের এক মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটে।

গ্রেফতার ইমন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের দত্তের পশার বুনিয়া গ্রামের প্রয়াত রুহুল আমীন হাওলাদারের ছেলে। গ্রেফতার ইমনকে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।

তিনি  বলেন, গত রোববার দিনগত রাতে দক্ষিণ মধ্যম হালিশহরের ডাকাইয়া কলোনির রনি স্টোর নামের একটি মুদি দোকান চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মো. নাঈম মোল্লা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে দোকান থেকে এক লাখ ৩৫ হাজার টাকা চুরির অভিযোগ করেন বাদী।

আরো পড়ুন: এনআইডি সেবা পুরোদমে চালু

ঘটনা তদন্তে নেমে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার মূলহোতাকে গ্রেফতার করা হয়। চুরির টাকায় বিয়ের জন্য তিনি কানের দুল ও নাকফুল কিনেছেন বলে স্বীকার করেছেন গ্রেফতার লিটন। এসব স্বর্ণালংকার উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

এসি/ আই. কে. জে/




পুলিশ গহনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250