শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

ছবি তোলার সময় মালাইকার কোথায় হাত দিলেন ভক্ত!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

যেকোনো অনুষ্ঠানে মালাইকার উপস্থিতি থাকে চোখেপড়ার মতো। কেননা বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনো বলিউডের অন্যতম মোহময়ী অভিনেত্রীর তকমা নিজের দখলে রেখেছেন মালাইকা আরোরা। 

প্রায়ই ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েন মালাইকা। তবে তাকে আলোকচিত্রী ও অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় না। সম্প্রতি ‘ঝলক দিখলা যা’র সেটের বাইরে ছবি তোলার অনুরোধ করেন বিশেষভাবে সক্ষম এক অনুরাগী; কিন্তু তার কাণ্ড দেখে ছুটে এলেন অভিনেত্রীর দেহরক্ষী।

গণমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, লাল শাড়িতে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন। এমন সময় ছবি তুলবেন বলে তার এক পুরুষ ভক্ত এগিয়ে আসেন। তাকে ফেরাননি মালাইকা।

আরো পড়ুন: ৩০ কোটি রুপির প্রতারণার অভিযোগ, গৌরী খানকে আইনি নোটিশ

কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি অভিনেত্রীর কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির।

যদিও এ পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি।

মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদেরও। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন, ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল; কিন্তু মালাইকা এরপরও এত মিষ্টি ব্যবহার করলেন!

আরেকজন লিখেছেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন।’

এসি/ আই.কে.জে/

মালাইকা ভক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250