বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

‘জওয়ান’কে অস্কারে পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন অ্যাটলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৮৬০ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। এক হাজার কোটি আয়ের দ্বারপ্রান্তে ‘জওয়ান’।

একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে শাহরুখ খানের অ্যাকশন প্যাকড ‘জওয়ান’। প্রথমে ‘পাঠান’ আর এখন ‘জওয়ান’, নিজেই নিজের রেকর্ড ভাঙছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক-সমালোচক সবাই।

এরই মধ্যে অ্যাটলি তার পরিচালিত ‘জওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রাজত্ব করার পর এখন অস্কারের লক্ষ্যে দৃষ্টি রাখছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জওয়ানকে অস্কারের মঞ্চে পৌঁছে দিতে চান। শাহরুখ খানের সঙ্গেও এ আলোচনা নিয়ে রসিকতা করেছেন বলে জানান অ্যাটলি। তাহলে কি অ্যাটলি অস্কারের দিকে নজর রাখছেন? উত্তরে পরিচালক বলেন, ‘অবশ্যই।’

অ্যাটলি বলেন, অস্কারে ‘জওয়ান’-এরও যাওয়া উচিত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ, অভিনেতা-কলাকুশলী যারা সিনেমায় কাজ করছেন, তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার, জাতীয় পুরস্কারের দিকে। তাই অবশ্যই হ্যাঁ।

আমি ‘জওয়ান’কে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক, আমার মনে হয় খান স্যার সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করব, স্যার, আমরা কি সিনেমাটি অস্কারে নিয়ে যাব?

আরো পড়ুন: জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে: অপু বিশ্বাস

অ্যাকশন, রোমান্স, সামাজিক বার্তার মিশেলে জওয়ান সিনেমায় গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এ সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে।

ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

সিনেমাতে একদিকে তিনি পুলিশ অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এ সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা।

অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে শাহরুখ প্রেমীরা। গত ১১ দিনে এ ছবির টোটাল বক্স অফিস কালেকশন ৮৫৮.৬৮ কোটি। শুধু  ভারতেই এ ছবির বক্স অফিস কালেকশন ৪৩০.৪৪ কোটি টাকা।

এসি/ আই.কে.জে




‘জওয়ান’ অস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250