শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

জওয়ানে শাহরুখের বডি ডাবল কে ছিলেন ফাঁস হলো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জওয়ান মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এটার ডায়লগ থেকে সিন সব কিছু নিয়েই এখন নানা বিস্তর আলোচনা চলছে। এবার এই ছবির একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন শাহরুখ খানের বডি ডাবল প্রশান্ত ওয়ালডে।

প্রশান্ত ওয়ালডে জানান তিনি এই প্রথমবার এরকম প্রস্থেটিক মেকআপ নিয়েছেন। ন্যাড়া লুকে ধরা দিয়েছেন। তাঁর কথায়, 'আমার জীবনে এই প্রথমবার এমন প্রস্থেটিক মেকআপ করলেন। এই লুকে আমরা প্রায় এক মাস ধরে শুট করেছি।

কেমিক্যাল ব্যবহার করা হতো বলে রীতিমত গা জ্বালা করত আমার। কিন্তু এটা একদিন অন্তর অন্তর করা হতো। তাই অত সমস্যা হতো না। আমার পরিবার দারুণ মজা পেয়েছিল এই লুক দেখে।'

আর কোন কোন বিষয়ে খেয়াল রাখা হতো এই মেকআপ করার সময়? এই প্রসঙ্গে প্রশান্ত জানান, 'ভীষণ নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে। দেখা হতো যাতে ব্যান্ডেজের শেড বদলে না যায়।

বয়স্ক সাজানো হয়েছিল যখন সেই লুক বা মেকআপ যাতে এক থাকে সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হতো। অ্যাটলি স্যার প্রতিটা বিষয়ে নজর দিতেন।'

আরো পড়ুন: বিয়ের জন্য পাত্র চান সায়ন্তিকা

এরপর তিনি এই ছবিতে বম্ব ব্লাস্টের দৃশ্য দেখানো হয়েছে সেই প্রসঙ্গে কথা বলেন। জানান 'সরকারি হাসপাতালের মধ্যে যে ব্লাস্ট সিন দেখানো হয়েছে সেটা খুব রিস্কি ছিল। ১৮ সেকেন্ডের মধ্যে ২৮ টা ব্লাস্ট করা হয়েছে।

আমাদের যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। যা ভয়াবহ সব ব্লাস্ট হয়েছিল কী বলব। সেখানে অনেক ক্যামেরা সেটাপ ছিল। গোটা সিনটা এক টেকে নেওয়া হয়েছিল।'

শেষ দৃশ্যে একবার বিক্রম একবার আজাদকে দেখানো হয়েছিল কোনটা কে করেছিল তখন? উত্তরে তিনি বলেন, 'কখনও শাহরুখ ভাই আজাদের চরিত্র করত, কখনও বিক্রম রাঠোরের। উনি যেটা করতেন তার উল্টো চরিত্রটা আমি করতাম।'

এসি/ আই.কে.জে/



শাহরুখ জওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250