মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১৭০ শিক্ষার্থী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১৭০ শিক্ষার্থী। বিলম্ব হলেও ঘোষণার ছয় মাস পরে উপহার দিয়ে কথা রেখেছেন বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন খান।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্কুল শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

জানা যায়, গত রমজানে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সকল স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন কাউন্সিলর রাজিব হোসেন। পরে এ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেওয়া হয় ওয়ার্ড জুড়ে।

সেই অনুযায়ী ১৬ নং ওয়ার্ডের শিক্ষার্থীরা নগরীর ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করে। এর আগে, ১৭০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

সাইকেল উপহার পেয়ে ৯ম শ্রেণির ছাত্র ছাব্বির বলে, আমি সব সময় জামাতে নামাজ আদায়ের চেষ্টা করতাম। তার মধ্যে, রাজিব ভাইয়ের এই ঘোষণা শুনে নামাজ পড়ার উৎসাহ আরও বেড়ে গেছে। এখন সাইকেল পেয়ে অনেক ভালো লাগছে।

শাহীন আহমেদ নামের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, কাউন্সিলরের এমন আয়োজনের পরে অনেকে শিক্ষার্থী জামাতে নামাজে উৎসাহী হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। সব ওয়ার্ডের প্রতিনিধিদের এমন উদ্যোগ নেওয়া উচিত।

কাউন্সিলর রাজিব হোসেন খান বলেন, সব শিক্ষার্থীদের জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছিল। এছাড়া, শিশুদের মোবাইল ফোনের আসক্তি কমাতে ও মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন।

ওআ/

জামাতে নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250