রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

ডেঙ্গুর চেয়েও বেশি মারাত্মক বিএনপি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডেঙ্গু মশার চেয়ে বিএনপি আরও বেশি মারাত্মক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীতে কৃষক লীগের আয়োজিত ডেঙ্গু মশা নিধন ও সচেতন তৈরি কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরও বেশি মারাত্মক বিএনপি। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়।

তিনি বলেন, করোনাসহ সব বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। করোনায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও পাশে দাঁড়িয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। বাংলাদেশের তুলনায় অনেক দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি। আওয়ামী লীগ সরকার সেটা নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি দরকার। কিন্তু কৃষক দল ছাড়া কোনো দল ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো কর্মসূচি দেয়নি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায় তারেক রহমান ও খালেদা জিয়া। বিএনপিকে তারা সংসদ ও ইউনিয়ন পরিষদে চায় না।

ওআ/

তথ্যমন্ত্রী ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250