সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

দর্শকরাও চায় নায়কের জুতা চাটুক নায়িকারা : কঙ্গনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

বলিউডের ‘অ্যানিম্যাল’ সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়লেও তুমুলভাবে সমালোচিতও হয়েছে। এমনকি রণবীর কাপুরের সিনেমাটি নিয়ে এখনও যেন ঝড় বইছে। সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাউতও বিস্ফোরক মন্তব্য করতে ছাড়লেন না।

প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা এক্সে শেয়ার করে লিখেছেন, আমার ছবিকে বার বার বদনাম করা হয়েছে। এর পেছনে একাংশের অর্থ কাজ করেছে। আমি লড়ে যাচ্ছি। এমন কিছু ছবি করেছি, যা নারীদের মাথা উঁচু করে। কিন্তু দুঃখ দর্শকরাও আজকাল চায় নায়কের জুতা চাটুক নায়িকারা! এমন অবস্থা চললে, হয়তো ভবিষ্যতে ক্যারিয়ার বদলে ফেলতে হবে।

আরো পড়ুন: জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন শীর্ষ নায়িকারা!

এদিকে এই  সিনেমায় রণবীরের অভিনয়ের প্রশংসা হলেও পরিচালক সন্দীপ রেড্ডি কটাক্ষের শিকার হয়েছেন। কেননা তিনি এই ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন, তা অনেকেই ভালোভাবে নেয়নি।

এর আগে ‘অ্যানিম্যাল’-এর একটি দৃশ্য ও জুতো চাটার সংলাপকে তীব্র নিন্দা করেছেন জাভেদ আখতার। তার কথায়, এই ধরনের সংলাপ নারীদের অসম্মান করে। আর এবার এই একই দৃশ্য ও সংলাপের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই. কে. জে/ 


নায়িকা নায়ক : কঙ্গনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250