রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দাড়ি দিয়ে গাড়ি টেনে বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্বরেকর্ডের তালিকায় শক্তিশালী মানুষের জন্য আছে বিশেষ এক স্থান। নানানভাবে মানুষ তাদের শক্তির প্রমাণ দিয়ে জয় করছেন বিশ্ব রেকর্ডের খেতাব। এবার ভারতের কপিল গেহলট দাড়ি দিয়ে সবচেয়ে ভারী গাড়ি টেনে নেওয়ার তৈরি করেছেন রেকর্ড। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, ২ হাজার ২০৫ কেজি (৪ হাজার ৮৬১.১৯৩ পাউন্ড) ওজনের একটি গাড়ি তিনি শুধু তার দাড়ি দিয়েই টেনে নিয়ে যান ২২৬ ফুট ৩ ইঞ্চি (৬৮ মিটার)। ২০১২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী বস্তু টেনে নেওয়ার জন্য রেকর্ডের তালিকাভুক্ত করেন।

তবে শুধু কপিল নন, এই তালিকায় তার আগে নাম ওঠান স্পেনের ইসমায়েল রিভাস ফ্যালকন। ২০০১ সালে তিনি রেকর্ডটি করেন। মাদ্রিদে একটি টিভি শো এল শো দে লস রেকর্ডসের সেটে দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ট্রাক টেনে নিয়ে রেকর্ড তৈরি করেছিলেন।

ইসমাইল ২ হাজার ৭৫৩ কেজি (৬ হাজার ৬৯ পাউন্ড) ওজনের একটি ট্রাককে ১০ মিটার (৩২.৮ ফুট) দূরত্বে টেনে নিয়ে গিয়েছিল। এজন্য শুধু তার চিবুকের দাড়িগুলোই ব্যবহার করেছেন তিনি।

২০১৩ সালে ইস্তাম্বুলের আন্তানাস কনট্রিমাস দাড়ি দিয়ে সবচেয়ে ভারী ওজন উত্তোলন করে রেকর্ড অর্জন করেন। তার দাড়িতে তিনি ৬৩.৮০ কেজি (১৪০ পাউন্ড)-এর একজন প্রাপ্তবয়স্ক নারীকে ঝুলিয়ে রেখেছিলেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এসকে/ 


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বরেকর্ড দাড়ি ভারী গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250