বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

দীপিকার সঙ্গে রসায়ন নিয়ে এ কী বললেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০০৭ সালে শাহরুখ খানের হাত ধরেই অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ দীপিকা পাড়ুকোনের। ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।  এই সিনেমায় শাহরুখের বিপরীতে ছিলেন নবাগতা দীপিকা।  

ছবিতে বলিউড বাদশার সঙ্গে জুটি বেঁধে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই থেকে শুরু এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ থেকে শুরু করে হালের ‘পাঠান’, ‘জওয়ান’-এও দেখা জুটি হিসাবে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে। 

পর্দায় তাদের রসায়ন প্রায় প্রশ্নাতীত। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দীপিকা-শাহরুখের রসায়নে এতটুকুও প্রভাব পড়েনি। বরং, দিন দিন আরও জমাট হচ্ছে তাদের সমীকরণ। 

পর্দায় এত জমজমাট সমীকরণ সত্ত্বেও বাস্তবে কখনও সুযোগ পেলেও নাকি দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন জানেন?

তার কাছে দীপিকা ভীষণ ‘স্পেশাল’, তা নিজের মুখেই একাধিকবার স্বীকার করেছেন বাদশা। শুধু স্পেশালই নন, দীপিকা শাহরুখের ‘লাকি চার্ম’ ও বটে। দীপিকা থাকলেই শাহরুখের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে, এমনটাই বিশ্বাস শাহরুখের। 

তবু দীপিকার সঙ্গে কেন প্রেম করতে রাজি নন শাহরুখ? ‘কফি উইথ করণ’-এর এক পর্বে করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেছিলেন, দীপিকা না সোনম— সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করবেন তিনি? সময় নষ্ট না করেই শাহরুখ উত্তর দেন, ‘আমি ওদের দুজনের সঙ্গেই প্রেম করতে রাজি হতাম, যদি না ‘কফি উইথ করণ’-এ ওদের পর্বটা না দেখতাম।

এখন তো আমি ভয় পাচ্ছি! প্রেমের পরে বিচ্ছেদ হলে ওরা যদিও ওইভাবে আমার নামে নিন্দা করে, তা হলে তো আমি মরেই যাব!’ 

আরো পড়ুন: এখনও কারও প্রেমে পড়িনি : দীঘি

প্রসঙ্গত, করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর কফি আড্ডায় এসেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপূর। বলিপাড়ায় কানাঘুষো, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সোনমের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীরের। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা।

এমনকি, ওই অনুষ্ঠানে দীপিকা এমন মন্তব্যও করে বসেন যে, রণবীরের নাকি কন্ডমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিৎ। হাসতে হাসতে দীপিকার কথায় সায় দিয়েছিলেন সোনমও।

এসি/ আই.কে.জে/


দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250