বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে। 

রোববার (১৭ই ডিসেম্বর) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটিকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর মাহফুজুর রহমান রাব্বির দল সোমবার (১৮ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে।

আরো পড়ুন: এশিয়া কাপ জয় বাংলাদেশের যুবাদের

আগেই জানা গিয়েছিল— ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন: যুব চ্যাম্পিয়নদের ডিনারের দাওয়াত দিলেন পাপন

এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনার করারও আমন্ত্রণ পেয়েছে যুব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। 

এর আগে এশিয়া কাপের ফাইনালে গতকাল আগে ব্যাট করে বাংলাদেশ ২৮২ রানের বড় লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা হওয়া আশিকুর রহমান শিবলী এদিনও বড় সংগ্রহের পথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে। 

এসকে/ 

বাংলাদেশ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250