শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

দ্বিতীয় দফা নির্বাচনে তরুণদের প্রাধান্য দিচ্ছেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইতিহাস ভেঙেছে তুরস্ক। এর আগে দেশটিতে কখনো দ্বিতীয় দফার নির্বাচন হয়নি। আগামী ২৮ মে তুরস্কে দ্বিতীয় ধাপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে দেশটির তরুণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

স্থানীয় সময় শনিবার (২০ মে) তরুণদের রানঅফ ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান প্রেসিডেন্ট এরদোয়ান। এসময় বলেন, তরুণ প্রজন্মের স্বাধীনতা রক্ষায় একে পার্টিকে আবারও সরকার গঠন করতে আপনার মূল্যবান ভোট প্রদান করুন। 

এক টুইট বার্তায় তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা রাজনৈতিক ব্যর্থতার গল্প শোনায় তাদের দিকে মনোযোগী হবেন না। তারা মিথ্যা আশ্বাস দিয়ে স্বপ্নের ছবি আঁকতে চাইছেন। 

দীর্ঘ ২১ বছর ধরে ক্ষমতায় রয়েছে উল্লেখ করে এরদোয়ান বলেন, আমরা কখনও তরুণ প্রজন্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। আগামীতে করব না।

আরো পড়ুন: আরব অঞ্চলকে সংঘাতময় করতে দেব না : সৌদি প্রিন্স

তিনি বলেন, তরুণ প্রজন্মকে নিয়ে আমরা দেশ বির্নিমাণ করব। এজন্য আমরা তরুণ প্রজন্মের পরামর্শ শুনতে চাই। 
গত ১৪ মে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। কিন্তু ওই নির্বাচনে এরদোয়ান জয়ী হলেও তার প্রাপ্ত ভোট ৪৯.৫২ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশের নিচে হওয়ায় তা দ্বিতীয় দফায় গড়িয়েছে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250