সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

দ্বিতীয় দিনের মতো ইসিতে শুরু হয়েছে আপিল কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন। 

বুধবার (৬ই ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) মোট ৪২ জন আবেদন করেছেন। 

দেখা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেছেন ইসি ভবনের সামনে। তবে ভেতরে নিরাপত্তা স্বার্থে প্রার্থীর সঙ্গে দুজন অর্থাৎ মোট তিনজনের বেশি প্রবেশ করতে পারছেন না। ভেতরে প্রবেশের দুটি ফটকেই করা হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন সবার ব্যাগ ও দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইসি ভবনে জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে।

মঙ্গলবার শুরু হয়েছিল এ আপিল কার্যক্রম। প্রথমদিনের আপিল গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন। আগামী ৯ই ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ হবে। পরে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের শুনানি হবে।

কার্যক্রম পরিদর্শন করে গতকাল সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, পূর্ণাঙ্গ কমিশন প্রথমে আপিল শুনবে। পরে সিদ্ধান্ত দেবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাকি ৭৩১টি বাতিল করেন।

ওআ/


ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250