সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

নতুন বছরে যে পরিকল্পনা করলেন পূজা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

নতুন বছরে তারকাদের আছে বছরজুড়ে নানা পরিকল্পনা। তবে পূজা চেরির নতুন বছরে স্বাভাবিক নিয়মে ভালো ভালো কাজ করে যেতে চান। এক সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। 

পাশাপাশি যুক্ত হব নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।’

আরো পড়ুন: ‘রঙ্গনা’ সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবো : শাবনূর

তিনি জানান, চলতি বছর নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান। পর্দায় যেন নিজের অভিনয় দক্ষতা আরও সুন্দরভাবে প্রদর্শন করতে পারেন, সেই চেষ্টাই করবেন। গেল বছর পূজা অভিনীত ‘জ্বিন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। ভৌতিক ঘরানার ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি। এর বাইরে ‘পরি’ নামের একটি ওয়েব সিনেমা মুক্তি পেয়েছে তার।

হাতে আরও বেশকিছু সিনেমার কাজ আছে পূজার। সেগুলোর পর্যায়ক্রমে মুক্তি পাবে। তার আশা, সিনেমাগুলো দর্শকের মাঝে সাড়া ফেলবে।

এসি/ আই.কে.জে/ 

পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250