রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

নাগাল্যান্ডে ড. ইমকংলিবা শহীদ দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের কোহিমার রাজভবনের ড. ইমকংলিবা মেমোরিয়াল হলে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ড. ইমকংলিবা আও শহীদ দিবস পালিত হয়েছে।

নাগাল্যান্ডের গভর্নর লা গণেশন এ আয়োজনে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ইমকংলিবা ছিলেন সমাজের জন্য একজন পথপ্রদর্শক ও নেতা। তিনি রাজ্যের অন্ধকার সময়ে আলোর পথ দেখিয়েছেন। এছাড়াও তিনি ভারতীয় ইউনিয়নে নাগাল্যান্ডকে ১৬ তম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে গিয়েছেন। নাগাল্যান্ডের অধিবাসীদের তার এই ত্যাগ ও সাহসিকতার কথা সবসময় মনে রাখা উচিত। তিনি সকলের জন্য অনুপ্রেরণাস্বরূপ। 

ইমকংলিবার কথা স্মরণে নিয়ে নাগাল্যান্ডের প্রতিটি জনগণকে এ রাজ্যের প্রগতি ও উন্নতির জন্য কাজ করতে হবে, বলে জানান গণেশন। 

ড. ইমকংলিবার ছেলে আয়োজনে বক্তব্য প্রদান করেন এবং তার বাবার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোহিমা আওর তেলংজেমের সহ-সভাপতি মোয়া জামির এবং আওনকপু গ্রাম পরিষদের চেয়ারম্যান আলেমেরেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এডিসি টু গভর্নর ওয়াতিচুচাং জামির সমাবেশে ড. ইমকংলিবা আও-এর জীবন সম্পর্কে কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নরের সচিব রাজেশ সুন্দররাজন। 

ড. ইমকংলিবার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণও করা হয়।

অনুষ্ঠানে গভর্নর লা গণেশন সহ প্রয়াত ড. ইমকংলিবা আও, কোহিমা আওর তেলংজেম, আওনকপু গ্রাম পরিষদ এবং রাজভবনের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আর.এইচ 

নাগাল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250