বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

নুসরাতকে প্রেম নিবেদন করে যুবকের বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

তারকাদের মন জিতে নিতে কত কিছুই না করেন অনুরাগীরা। কেউ ফুল পাঠান, কেউবা রক্ত দিয়ে চিঠি লেখেন। এছাড়া বিভিন্ন উপহার তো থাকেই। তবে নুসরাত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাতও!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো।’ আর তা দেখেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে।

একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ কি হলো, কোন ব্যথার কথা বলছেন?’ আর একজন তো সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করে বসলেন। তবে শুধু প্রেমই নয়, তাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বিয়ে করবেন আমাকে?’

প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা খুলেছেন যশ-নুসরাত। নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে সিনেমার ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’।

যার মুখ্য ভূমিকায় স্বামী ও স্ত্রী যশ-নুসরাত। এ সিনেমায় যশকে দেখা যাবে এক পুলিশের ভূমিকায়। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, ‘স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।’

আরো পড়ুন: কেন একাধিকবার নভনীতকে চুমু খেতে বাধ্য করেছিলেন আমির!

অপরাধীদের দমন করতে পুলিশের ভূমিকায় যশ কেমন চমক দেন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম সিনেমার নায়িকা নুসরাত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন অনুরাগীদের।

এছাড়া অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এ সিনেমাতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরাতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

এসি/ আই. কে. জে/ 



নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250