শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২

নুসরাতকে ‘চোর’ বলে কটাক্ষ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সপ্তাহের সাত দিনই কোনো না কোনো কারণে চর্চায় থাকেন নুসরাত জাহান। তার সমাজমাধ্যমের পোস্ট বা কোনো মন্তব্য নিয়ে চলতেই থাকে আলোচনা-সমালোচনা। ভারতের স্বাধীনতা দিবসেও ট্রলের হাত থেকে রেহাই পেলেন না। জাতীয় পতাকা নিয়ে ছবি দেওয়ায় ‘চোর’ কটাক্ষ শুনলেন তিনি।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ। সাদা চুড়িদার, তেরঙা ওড়না, হাতের চুড়িতে গেরুয়া, সবুজ, সাদার ছোঁয়া। আর পাঁচটা পোস্টের থেকে বেশ অন্যরকমভাবে ধরা দিলেও নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়লেন ট্রল করার জন্য।

আরো পড়ুন: পর্দায় সেই নগ্নতা আমার দেখানো উচিত হয়নি : কেট উইন্সলেট

‘চোর’ তকমা পেলেন নুসরাত। কিছুদিন আগেই ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। আমজনতার টাকা মেরে নিজের জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। আদালতে মামলা দায়ের হয়েছে। কিন্তু একটা দায়সারা সাংবাদিক সম্মেলন করেই দায় মিটিয়েছেন নুসরাত। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কার্যত পালিয়ে বেঁচেছেন তিনি।

তারপর থেকে ফ্ল্যাট দুর্নীতি নিয়ে আর একটাও মন্তব্য করেননি নুসরাত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দিব্যি সক্রিয় রয়েছেন নুসরাত। তার স্বাধীনতা দিবসের পোস্টে কার্যত কটাক্ষের বন্যা। একজন লিখেছেন, চোরদের আবার স্বাধীনতা দিবস! আরও চুরি করার জন্য।

এসি/ আইকেজে 


নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250