শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

নোরা ফাতেহির আবেদনময়ী লুকে ঘায়েল ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নোরা ফাতেহি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই।

নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোনও লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের লুকের জন্যই।

ইনস্টাগ্রামে আগুন ধরানো লুকে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন নোরা ফতেহি। অ্যানিম্যাল প্রিন্ট বডি কাট আউট পোশাকে তাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। নেটদুনিয়ায় ধরা দিয়েছেন উষ্ণতা মাখা লুকে-

আরো পড়ুন: নজর কেড়েছেন ঘাম ঝরানো লুকে শ্রুতি হাসান

জেব্রা প্রিন্ট পোশাকে সাকি সাকি গানের নৃত্যশিল্পীর থেকে চোখ সরছে না ভক্তদের। পোশাকের সঙ্গে ম্যচিং করে ফক্স ফার জ্যাকেট, সানগ্লাস এবং হাই হিল জুতো পরেছেন নোরা।

আবেদনময়ী লুকে নোরাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। পোস্টে এক ভক্ত লিখেছেন, ‘তুমি যতটুকু জানো তার চেয়েও বেশি শক্তিশালী, তুমি নিজের মতো সুন্দরী’। আরেকজন যোগ করেছেন, ‘ড্রপ ডেড গর্জিয়াস’। অপর একজন মন্তব্য করেছেন, ‘কালো পোশাক শুধুমাত্র @norafatehi-এর জন্য তৈরি করা হয়েছে’।

এসি/ আই. কে. জে/ 

নোরা আবেদনময়ী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250